[ রাজধানী ]
রাজধানীতে ভুয়া র্যাব আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর চকবাজার এলাকা থেকে ভুয়া র্যাব সদস্যকে আটক করা হয়েছে । বুধবার রাত সাড়ে ৮টার দিকে চকবাজার দেবীদাস ঘাট লেন এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১০। গ্রেফতার ব্যক্তির নাম মো. নাজমুল হাসান (৩২)।
বৃহস্পতিবার র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চকবাজার দেবীদাস ঘাট লেন এলাকা থেকে র্যাব পরিচয় দেয়া ওই যুবককে আটক করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি র্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নয়। সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শণ, প্রতারণাসহ অসৎ উদ্দেশ্যে সে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে আসছিল।
আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসএএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!